সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দেশের দুই পুঁজিবাজারে সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার দৈনন্দিন লেনদেনের গতিও কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক সামান্য কমে অবস্থান করছে ৫৬৩৪ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৫১২ কোটি ২১ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের গতি আরও বেশি ছিল, ৭৩৪ কোটি ৯৩ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ১৪৫ টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স ১০ পয়েন্টের মতো বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৩৫ পয়েন্ট। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩৯৩ কোটি টাকা।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১ দশমিক ১৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত সিএসইতে সার্বিক সূচক বাড়ে ৩১ দশমিক ৮২ পয়েন্ট ও মোট লেনদেন হয় ৪৪ কোটি ১৯ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১১৫ টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির।