সূচকের নিম্নমুখী ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ মঙ্গলবারও শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিন শেষে দুই বাজারেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং সূচক কমেছে। তবে গতকাল সোমবারের চেয়ে লেনদেন বেড়েছে দুই স্টক এক্সচেঞ্জে। চলতি সপ্তাহের শুরু থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত।


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ লেনদেন শেষে ৪৪ পয়েন্ট কমে ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭২৪ পয়েন্টে। এদিন হাতবদল হয়েছে ৩১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির; আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার দর।

ডিএসইতে আজ ৪২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৭০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৩৫১ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। দিনের লেনদেন শেষে ৮৫ পয়েন্ট কমে সিএসইর সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৯৮ পয়েন্টে। আজ সিএসইতে হাতবদল হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে, কমেছে ১৫১ টির; আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইর লেনদেন আজ ৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ২৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।

ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল আমান ফিড। আজ এই প্রতিষ্ঠানের ৮২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল ফিড মিল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি ও আল হাজ টেক্স প্রভৃতি।