সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক কমছেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতি বেশ কম ডিএসইতে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। গতি কম লেনদেনও।

এ ছাড়া কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।

গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করে ৫৩৯৯ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১৯৬ কোটি ২০ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৯৪টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ৮ কোটি ৩৪ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১১৫টির। দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির।