সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দৈনন্দিন লেনদেনের গতি বেশ ভালো ডিএসইতে। অন্যদিকে, সূচক কমার পাশাপাশি লেনদেনের গতি কম সিএসইতে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে দুই পুঁজিবাজারে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬৪০ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩৩৯ কোটি ৯৪ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৯১ কোটি ৭৯ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৯৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৬৮ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ৮২ লাখ টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৮ কোটি ৮৬ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৪টির। দর অপরিবর্তিত ৩৫টির।