সূচকের নিম্নমুখী প্রবণতা ডিএসইতে
সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৯৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৫ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৭টির দাম বেড়েছে। কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরএসআরএম স্টিল, গ্রামীণফোন, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, আরএকে সিরামিকস, অ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফমুর্লেশন, এমজেএল বিডি, বিএসআরএম স্টিল প্রভৃতি।