সূচকের নিম্নমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে
ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। তবে সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ডিএসই ও সিএসইতে।
ডিএসইতে আজ ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমতে থাকে। দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক সাড়ে পাঁচ পয়েন্ট কমে অবস্থান করে ৪৫৮৯ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ দুপুর ১২টা পর্যন্ত ২০২ কোটি ৫০ লাখ টাকা। এ সময়ে হাতবদল হওয়া ৩১৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১১৫টির। কমেছে ১৪৬টির। অপরিবর্তিত আছে ৫২টির দর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ১১ কোটি টাকা। হাতবদল হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১২টা পর্যন্ত দর বেড়েছে ৭৭টির। কমেছে ৭৭টির। অপরিবর্তিত আছে ৩৪টির দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট