সূচকের নিম্নমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় দৈনন্দিন লেনদেনের গতিও কিছুটা কম দুই পুঁজিবাজারে।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর কমেছে ডিএসই ও সিএসইতে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৮৪ পয়েন্ট কমে হয়েছে ৪৮৮০ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৪৬৮ কোটি ৫৬ লাখ টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৬৯৮ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৬৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১১ দশমিক ১৫ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি ৯০ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৯৮টির। দর অপরিবর্তিত ৩৬টির।