সূচকের নিম্নমুখী প্রবণতা দুই পুঁজিবাজারে
টানা তিন দিন দর বাড়ার পর আজ বৃহস্পতিবার সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারে লেনদেনের গতি গতকাল বুধবারের চেয়ে কম।
এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে হয়েছে ৫৩২০ পয়েন্ট। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১১০০ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৭২টির। দর অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৩৬ দশমিক ৩৯ পয়েন্ট। মোট লেনদেন প্রায় ৩১ কোটি ৭১ লাখ টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৫১ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২৯টির। দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।