সূচকের নিম্নমুখী প্রবণতা পুঁজিবাজারে
একদিন পরেই সূচক কমতে দেখা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের পাশাপাশি লেনদেনের গতিও অনেক কম ডিএসইতে। তবে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। গতকাল সোমবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ৪০ পয়েন্ট।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৬১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৮২ কোটি টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১৫ কোটি ২৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির। দর অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৪ দশমিক ৭০ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৯ কোটি ৮৬ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২৫ কোটি ৮৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৯১টির। দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।