সূচকের নিম্নমুখী প্রবণতা পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের কিছুটা নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৯২ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩৮৯ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ৪৬৯ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৫৮টির। দর অপরিবর্তিত রয়েছে ৭৪টি কোম্পানির।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সাড়ে ১৫ পয়েন্টের মতো কমে দাঁড়ায় ৫৫৯৭ পয়েন্ট। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৯৬১ কোটি ৯৭ লাখ কোটি টাকা।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৩৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ২৬ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১৫টির। দর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির।