সূচকের ব্যাপক ঊর্ধ্বগতি দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেনের পরিমাণ ১২০০ কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেনের ভালো গতি রয়েছে সিএসইতেও।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট বেড়ে হয়েছে ৫৫৬৬ পয়েন্টে। এ সময় পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ১২০৩ কোটি ১৭ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০০৮ কোটি ১০ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৭১টির। দর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ২৩৩ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৬৫ কোটি ৩৬ লাখ টাকা। গত কার্যদিবসে এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি ৭৩ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৫৫টির। দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।