সূচকের ব্যাপক দরপতন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ব্যাপক দরপতন অব্যাহত আছে দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতিও অনেক কম। সেই সঙ্গে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।

গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ১০৮ পয়েন্ট। অবস্থান করছিল ৫৩৬৫ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪৭ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩১৭ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৮৬ কোটি ৪৫ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৫৬ কোটি ৫০ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২২২টির। দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১১৫ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৬ কোটি ৯৭ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৩৮ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১৩৮টির। দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির।