সূচকের ব্যাপক দরপতনে লেনদেন দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ব্যাপক দরপতন লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেনের গতি কম দুই পুঁজিবাজারে।

এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪০ দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৭৭ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৬১১ কোটি ৯৫ লাখ টাকা। গত কার্যদিবস এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৬১ কোটি ৬৬ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ২২১টির। দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৪২ দশমিক ১১ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩৩ কোটি ৮০ লাখ টাকা। গত কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি ২২ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৪৯টির। দর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির।