সূচকের বড় উত্থান শেয়ারবাজারে

সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ শেয়ারবাজারে। আজ বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন মেষে দেশের প্রদান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯ ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৩ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে) সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৮৪ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ১০২ কোটি টাকার। গতকালের চেয়ে যা সামান্য কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৪৬ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩ টির, কমেছে ৪৫ টির, অপরিবর্তিত আছে ৩৫ টির দর।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ওয়ান ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, ডেলটা লাইফ, একমি পেস্টিসাইডস লিমিটেড, আইএফআইসি, জেনেক্স ইনফয়েস লিমিটেড, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ও ফরচুন শুজ।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ৪৬ টির, অপরিবর্তিত আছে ২৫ টির দর।