সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা থাকলেও লেনদেনের গতি ধীর। অন্যদিকে মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

আজ রোববার লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বাড়তে থাকে। বেলা ১১টার দিকে ৯ পয়েন্টের মতো বাড়ে সূচক। এরপর কিছুটা মিশ্র প্রভাব লক্ষ করা যাচ্ছে।

দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক শূন্য দশমিক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৫৭৫ পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১১৮ কোটি টাকা। গেল কার্যদিবসে প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছিল ২০০ কোটি টাকা।

ডিএসইতে আজ এখন পর্যন্ত হাতবদল হওয়া ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১১৭টির। কমেছে ১০৯টির। অপরিবর্তিত আছে ৬৮টির দর।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে আড়াই পয়েন্টের মতো। মোট লেনদেন ছাড়িয়েছে ৬ কোটি টাকা। হাতবদল হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৭টির। কমেছে ৭২টির। অপরিবর্তিত আছে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সূত্র: ডিএসই ও সিএসই ওয়েবসাইট