সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে
ঈদুল আজহা ও সরকারি ছুটি মিলিয়ে টানা নয় দিন বন্ধ থাকার পর আজ থেকে আবার কার্যক্রম শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার সূচকের একটি মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে অবস্থান করছে ৪৬০১.৩৪ পয়েন্টে। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৯২ কোটি। দুপুর ১২টা নাগাদ হাতবদল হওয়া ২৮৪টি কোম্পানির মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত আছে ৬৯টির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ৬ দশমিক ৮৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ১২টা নাগাদ ৭ কোটি ২৪ লাখ টাকা। হাতবদল হওয়া ১৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ৬৯টির, অপরিবর্তিত আছে ৩০টির।