সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে
দরপতনের ধারায় আজ কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস দৈনন্দিন লেনদেনের গতি কিছুটা কম দুই পুঁজিবাজারে।
এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে ডিএসইতে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৪ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৬২৬ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৬৬১ কোটি ৬৬ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮১৮ কোটি ৭২ লাখ টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৫১টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৭ দশমিক ৬০ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩০ কোটি ২২ লাখ টাকা। গতকাল দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৪ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ৯৮টির। দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।