সূচকের মিশ্র প্রবণতা দুই পুঁজিবাজারে
টানা দুই কার্যদিবস কমার পর সূচকের কিছুটা মিশ্র প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচক কমছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ রোববার লেনদেনর শুরুতে দুই পুঁজিবাজারেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও কিছুক্ষণ পর কমতে থাকে সূচক।
তবে সূচক কমলেও লেনদেনের গতি বেশ ভালো। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ২ দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৬৭ পয়েন্টে। দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৫১ কোটি টাকা। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৭টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির।
গত সপ্তাহে পাঁচ কার্যদিবস শেষে ডিএসইতে ডিএসইএক্স সূচক কমে ৩৩ পয়েন্ট। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করে ৬১৭০ পয়েন্টে।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ৮ দশমিক ৭০ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৮ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯০টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।