সূচকের মিশ্র প্রবণতা পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের কিছুটা মিশ্র প্রবণতা আজও লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের গতি কিছুটা কম। এ ছাড়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে দুই পুঁজিবাজারে।

সাত কার্যদিবস পর গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়। ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৫৮১ পয়েন্টে।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক প্রায় ৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৮৪ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৪৮৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৫৭ কোটি ৩৯ লাখ টাকা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪০টির। দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।

অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৭ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২৬ কোটি ৬৪ কোটি টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩২ কোটি ৭৩ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।