সূচকের মিশ্র প্রবণতা পুঁজিবাজারে
দুদিন পর সূচকের কিছুটা ওঠা নামা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনের গতি কিছুটা বেড়েছে দুই পুঁজিবাজারে। এ ছাড়া বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর।
গত দুই কার্যদিবস ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স লেনদেন শেষে বৃদ্ধি পায় ৬৮ পয়েন্ট। গতকাল বুধবার ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫৫৪৫ পয়েন্টে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৪৮ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ৩৬১ কোটি ২৪ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ৩১৯ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১০৬টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির।
অন্যদিকে, সিএসইতে আজ দুপুর ১২টা নাগাদ সার্বিক সূচক কমেছে ১৪ পয়েন্ট। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত ২৬ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৪ কোটি টাকা। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭৩টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।