সূচকের মিশ্র প্রভাব পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রভাব লক্ষ করা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরুতেই সূচক কমতে থাকে ডিএসইতে। বেলা সোয়া ১১টায় ডিএসইএক্স সূচক একপর্যায়ে ১৫ পয়েন্টের বেশি বৃদ্ধি পায়।

দুপুর সোয়া ১২টায় ডিএসইএক্স সূচক ১ দশমিক ৭ পয়েন্টের মতো কমে ৪৫৩৬ পয়েন্টে অবস্থান করছে। মোট লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত প্রায় ১৪২ কোটি টাকা ছাড়িয়েছে।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দুপুর সোয়া ১২টা নাগাদ দর বেড়েছে ১১১টির, কমেছে ১২৬টির। অপরিবর্তিত আছে ৭০টির দর।

গতকাল বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪৫৩৮ পয়েন্টে এসেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুপুর সোয়া ১২টা পর্যন্ত সার্বিক সূচক কমেছে ১৫ পয়েন্টের মতো। মোট লেনদেনের পরিমাণ ৭ কোটি ৩৫ লাখ টাকা। সূত্র: ওয়েবসাইট