১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে দ্য পেনিনসুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, দ্য পেনিনসুলা চিটাগংয়ের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৫ অক্টোবর।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭০ পয়সা।