১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে দেশবন্ধু পলিমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস দেবে। একই সঙ্গে রাইট শেয়ার ইস্যু করতে চায় প্রতিষ্ঠানটি। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।


আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, দেশবন্ধু পলিমারের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। পাশাপাশি পরিশোধিত মূলধন বাড়াতে ১:১ রাইট শেয়ার ইস্যু করতে চায় পর্ষদ। এ ক্ষেত্রে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারধারীদের অনুমতি নিতে হবে। রাইট শেয়ার ইস্যু-সংক্রান্ত ইজিএম ১৯ অক্টোবর সকাল ১০টায় এবং লভ্যাংশ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) একই দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। ইজিএম ও এজিএমের রেকর্ড ডেট ২১ সেপ্টেম্বর।


এ দিকে দেশবন্ধু পলিমার জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের প্রকৃত মুনাফা হয়েছে ৫ কোটি ৩২ লাখ টাকা। একই সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৫ পয়সা।