১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে ফু-ওয়াং ফুড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফু-ওয়াং ফুড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ফু-ওয়াং ফুডের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ১৬ নভেম্বর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩০ জুন পর্যন্ত তাদের কর পরবর্তী মুনাফা ৫ কোটি ৯৬ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা।