২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডিবিএইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইনান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিবিএইচের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ সেপ্টেম্বর।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ১৫ পয়সা।