৩০০ কোটির নিচে ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের মিশ্র প্রবণতায় দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন কমেছে।

ডিএসইতে ২৬৩ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৭২ পয়েন্টে।
এর আগে আজ দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম বেড়েছে। কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ২৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৩১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ২২ কোটি টাকার লেনদেন
ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪,৬৫৭ দশমিক ৫৫ পয়েন্টে।

সিএসইতে আজ ২০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দাম বেড়েছে। কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে দুই কোটি টাকা কম। গতকাল এ বাজারে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে কেয়া কসমেটিকস
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে কেয়া কসমেটিকস। আজ প্রতিষ্ঠানটির ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, সামিট অ্যালায়েন্স পোর্ট, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, ইউসিবিএল, বেক্সিমকো ফার্মা, যমুনা অয়েল, গ্রামীণফোন প্রভৃতি।