৪ হাজার ৯০০ পয়েন্ট ছাড়াল ডিএসইর সূচক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ রোববার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৯০০ পয়েন্ট ছাড়িয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯২১ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির দাম বেড়েছে। কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম স্টিল, গ্রামীণফোন, সামিট পাওয়ার, এমজেএল বিডি, গোল্ডেন সন, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা।