৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে অ্যাপেক্স ট্যানারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়াশিল্প খাতের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, অ্যাপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ আগস্ট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ৩০ জুন পর্যন্ত তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে ৫ টাকা ৫১ পয়সা।