৪৬০০ পয়েন্ট ছাড়াল ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আবারও চার হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়েছে। দিন শেষে এটির অবস্থান ছিল চার হাজার ৬০২ পয়েন্টে। এর আগে সর্বশেষ চলতি বছরের ২৮ এপ্রিল প্রধান এই সূচকটি চার হাজার ৬২৫ পয়েন্টে উঠেছিল। এর পর থেকে এটি আর চার হাজার ৬০০ পয়েন্টের সীমা অতিক্রম করতে পারেনি। গতকাল মঙ্গলবার ডিএসইর প্রধান সূচকটি প্রায় ৪৭ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। সে সঙ্গে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল দিন শেষে ডিএসইতে প্রায় ৫৫২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫১ কোটি টাকা বেশি।
নিজস্ব প্রতিবেদক