৫,২০০ পয়েন্টে ডিএসইর সূচক
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২০০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৭টিরই দাম বেড়েছে। কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এ সময় পর্যন্ত ডিএসইতে ৪৫৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দুই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, ফ্যামিলি টেক্স, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এমজেএল বিডি, যমুনা অয়েল, সিটি ব্যাংক প্রভৃতি।