প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ শেয়ারধারীদের জন্য ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা শেষে লভ্যাংশের এ ঘোষণা দেওয়া হয়। দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে গতকাল রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে গত ৩০ জুন সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে পাঁচ টাকা ৩ পয়সা। গত বছর কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ৭০ শতাংশ বোনাস লভ্যাংশ ও অধিকারমূলক বা রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছিল। তখন এটির ইপিএস ছিল সাত টাকা ২০ পয়সা। সেই হিসাবে গত বছরের চেয়ে এবার কোম্পানিটির আয় ও লভ্যাংশ দুটোই কমেছে।