৫০০ কোটি ছাড়াল ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। আজ দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচকের ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে।

ডিএসইতে ৫৬০ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৪৬৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৯টির দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৪২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগে গত ২৪ এপ্রিল ডিএসইতে ৬৭৩ কোটি টাকার লেনদেন হয়।

সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৫৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১০টির দাম বেড়েছে। কমেছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে গ্রামীণফোন
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। আজ এ প্রতিষ্ঠানের ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, দ্য পেনিনসুলা চিটাগং, গোল্ডেন সন, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এসিআই, মেঘনা পেট্রোলিয়াম, এমজেএল বিডি প্রভৃতি।