বিনামূল্যে ই-রিটার্ন প্রশিক্ষণ

আয়কর রিটার্ন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি মৌসুম থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করায় করদাতাদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আগ্রহীরা https://nbr.gov.bd/form/e-return-training/eng লিঙ্কে গিয়ে নিবন্ধন করতে পারবেন। প্রশিক্ষণে টিআইএন নম্বর, নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও ই-মেইল দিতে হবে। আগারগাঁওয়ে এনবিআর ভবনে ব্যাচভিত্তিক প্রশিক্ষণ শুরু হবে। সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ করবর্ষের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করেন।