আজকের বিনিময় হার
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস। গত কয়েক দিনের মতো আজও মার্কিন ডলারের দাম অপরিবর্তিত আছে। ডলার বিক্রি হচ্ছে ১২২ টাকায়। অন্য মুদ্রার মধ্যে দাম অপরিবর্তিত আছে ইউরো, পাউন্ড, ইউয়ান, ইয়েন, রুপি, অস্ট্রেলিয়ান ডলার ও সিঙ্গাপুরি ডলারের। গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রাগুলো গতকাল রোববারের দামের সীমার মধ্যেই বেচাকেনা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে। দেশের বৈদেশিক বাণিজ্য হয় মূলত মার্কিন ডলারে। ফলে ডলারের বিনিময় হার বেড়ে গেলে আমদানি ব্যয় বেড়ে যায়।