শেখ হাসিনার আমলে লুট: এফটির তথ্যচিত্র

‘বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি’ শিরোনামে তথ্যচিত্র প্রকাশ করেছে লন্ডনভিত্তিক দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস

লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) ‘বাংলাদেশের হারানো বিলিয়ন: চোখের সামনেই চুরি’ নামক একটি তথ্যচিত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ তুলেছে। দুর্নীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্বল অর্থনৈতিক নিয়ন্ত্রণকে এই অর্থ পাচারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের সম্পত্তি এবং সাইফুজ্জামান চৌধুরীর ৩০০টির বেশি সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।