পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক আওলাদ

পারভেজ আলম চুন্নু (বাঁয়ে) ও আওলাদ হোসেন জেবুলছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন পারভেজ আলম চুন্নু, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল। অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৪-২০২৬) গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। আর শীর্ষ কর্মকর্তা নির্বাচন হয় ৩০ ডিসেম্বর।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে সব ধরনের পরিকল্পনা নেওয়া হবে।

আওলাদ হোসেন আরও বলেন, অ্যাসোসিয়েশনের সদস্যদের ভ্যাট, ট্যাক্স, আমদানি শুল্ক, লোডিং, আন-লোডিংসহ আরও যেসব সমস্যা আছে, তা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে। পরিবর্তিত পরিবেশে সব ক্ষেত্রে যে সংস্কার চলছে, তা বাণিজ্য সংগঠনেও দরকার। সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে তা করা হবে।

সংগঠনের সদস্যদের সার্বক্ষণিক সেবা দেওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আওলাদ হোসেন।