কোরবানির পশু কেনার আগে ও পরে কী করবেন
কোরবানির পশু কেনার আগে ও পরে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। এগুলো হলো:
হাটে যেতে আরামদায়ক পোশাক ও জুতা ব্যবহার করবেন।
রোদ–বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা–রেইনকোট, সঙ্গে অবশ্যই খাওয়ার পানি রাখুন।
দাঁত দেখে পশুর বয়স যাচাই করে নিন। অন্তত দুটি স্থায়ী দাঁত দেখে কিনুন।
কৃত্রিম মোটাতাজা পশু বর্জন করুন।
পশু দরদাম শেষে হাটের হাসিল দিয়ে রসিদ নিতে ভুলবেন না।
হাটে সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিন।