নতুন বাণিজ্যসচিব আতাউর রহমান খান
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্যসচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি ছুটির দিন আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।
আতাউর রহমান খান ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৮ সালের ১৩ নভেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয় ইকোনমিক ক্যাডার।
গত ১৭ এপ্রিল বাণিজ্যসচিব মাহবুবুর রহমান মারা যাওয়ার পর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুর রহিম খান রুটিন দায়িত্বের সচিব ছিলেন।