হরমুজ সংকট: ট্রাম্পের চ্যালেঞ্জ, মন্দার ভয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন নাগরিকদের সমর্থন না পেলেও ট্রাম্প আত্মবিশ্বাসী। তেলের দাম বেড়ে যাওয়ায় মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ছে, পরিবহন ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ট্রাম্পের মতে, পারমাণবিক হুমকি দূর করতে এই মূল্য সামান্য। যদিও যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে জ্বালানি উৎপাদনে সুরক্ষিত, বিশ্ববাজারের অস্থিরতা এড়ানো কঠিন। ইতিমধ্যে পেট্রলের দাম ৩.৫০ ডলার ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, জনগণের বিরোধিতা ও অর্থনৈতিক চাপ ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।