ট্রাম্প কেন ভারতের বেলায় গরম

চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের পতাকা

আগস্টের শুরুতে ট্রাম্প ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। বলেন, রাশিয়ার তেলের কেনার শাস্তি হিসেবে এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফলে মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। কিন্তু চীনের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেননি ট্রাম্প, যদিও চীন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা। বিশ্লেষকদের মতে, ট্রাম্প মূলত সময় নিচ্ছেন। লক্ষ্য, বিরল খনিজ নিয়ে চীনের সঙ্গে বাণিজ্যচুক্তির সম্ভাবনা খোলা রাখা। চীনের প্রতি ট্রাম্পের তুলনামূলক নরম হওয়ার পেছনে রাজনৈতিক–অর্থনৈতিক হিসাব আছে।