অডির 'এ৪' মডেলের সাড়ে আট লাখ গাড়ি প্রত্যাহারের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির প্রসিদ্ধ বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান অডি তাদের ‘এ৪’ মডেলের আট লাখ ৫০ হাজার গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এয়ারব্যাগে ত্রুটি থাকায় গাড়িগুলো প্রত্যাহার করা হবে। এর মধ্যে অধিকাংশই চীন ও জার্মানির বাজার থেকে প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি।
গতকাল বৃহস্পতিবার অডির একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ২০১২ সালের পর সরবরাহ করা ‘এ৪’ মডেলের এসব গাড়িতে সফটওয়্যার সমস্যা দেখা দেয়। এতে সামনের এয়ারব্যাগ যথাযথ কাজ না করায় এগুলো প্রত্যাহার করা হবে।
অডি জানিয়েছে, অডির ‘এ৪’ মডেলের আড়াই লাখ গাড়ি চীন থেকে ও দেড় লাখ জার্মানি থেকে প্রত্যাহার করা হবে। তবে বাকি সাড়ে চার লাখ গাড়ি প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।