অসলোতে উড়ছে এমিরেটস এয়ার
এমিরেটস এয়ারলাইন নরওয়ের রাজধানী অসলোতে গত ৩১ আগস্ট থেকে বিরতিহীন দৈনিক ফ্লাইট শুরু করেছে। অসলো হলো স্ক্যান্ডিনেভিয়ায় এমিরেটসের তৃতীয় গন্তব্য। এর আগে এয়ারলাইনটি স্টকহোম ও কোপেনহেগেনে বিমান চলাচল শুরু করেছে। দুবাই-অসলো রুটে ফ্লাইট পরিচালনায় তিন শ্রেণিবিশিষ্ট সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। এমিরেটসই একমাত্র এয়ারলাইন, যারা নরওয়েতে প্রথম শ্রেণির সেবা অফার করছে। যাত্রী পরিবহন ছাড়াও উড়োজাহাজটির বেলি হোল্ডে ২৩ টন মাল পরিবহন করা সম্ভব হবে। নরওয়েতে সরাসরি ফ্লাইট চালুর ফলে দূরপ্রাচ্য, অস্ট্রেলিয়া, পশ্চিম এশিয়া, ভারত মহাসাগর অঞ্চল ও মধ্যপ্রাচ্যের এমিরেটস নেটওয়ার্কভুক্ত ৩৯টির অধিক গন্তব্যের সঙ্গে দেশটির যোগাযোগ সহজতর হয়েছে। এর ফলে নরওয়ের দ্রুত বর্ধনশীল তেল, গ্যাস, নৌ, মৎস্য ও টেলিকমশিল্প বিশেষভাবে উপকৃত হবে। বাণিজ্য ডেস্ক