অস্ট্রেলিয়া যোগ দিতে চায় এআইআইবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে (এআইআইবি) যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। এ জন্য ব্যাংকটির গঠন কাঠামোয় কিছু পরিবর্তন চেয়েছে দেশটি।
পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণাধীন বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপরীতে এআইআইবি গঠন করা হয়েছে। গত মাসে বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে চীনসহ ২১টি দেশে এক সমঝোতা স্মারক করেছে। বাংলাদেশও এই ব্যাংকের প্রতিষ্ঠাতা সদস্য হয়েছে।
এশিয়ার বিভিন্ন দেশে পরিবহন, বন্দর, বাঁধ ও অন্যান্য অবকাঠামো সুবিধা বিনির্মাণে এই ব্যাংক অর্থায়ন করবে। ব্যাংকটির প্রাথমিক পুঁজি পাঁচ হাজার কোটি ডলার।
সূত্র: এএফপি