প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) বিশেষ বৈশ্বিক কাউন্সিল সভায় যোগ দিতে সিঙ্গাপুরে গেছেন সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান। সঙ্গে আছেন আইসিসিবির সহসভাপতি লতিফুর রহমান। আইসিসির ওই কাউন্সিল সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া গতকাল মঙ্গলবার আইসিসির ন্যাশনাল কমিটির স্থায়ী প্রধানদের সভায় যোগ দেন মাহবুবুর রহমান। লতিফুর রহমান বৈশ্বিক আইসিসির নির্বাহী বোর্ডেরও সদস্য। তিনি নির্বাহী বোর্ডের সভায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তি