আসছে হোন্ডার নতুন গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান হোন্ডা মোটরস বাজারে আনছে নতুন মডেলের একটি গাড়ি। ইতিমধ্যে ‘এইচআর-ভি কম্প্যাক্ট এসইউভি’ মডেলের নতুন এই গাড়িটির ছবি প্রকাশ করেছে হোন্ডা। আগামী মাসে অনুষ্ঠেয় প্যারিস মোটর শোতে পাওয়া যাবে নতুন এই গাড়ি। হোন্ডা মোটরসের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

নতুন মডেলের এই গাড়িতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে হোন্ডা। অতিরিক্ত মালামাল বহনের জন্য দ্বিতীয় সারির আসনে থাকছে বিশেষ সুবিধা। আসনগুলো পুরোপুরি হেলিয়ে দিয়ে সেখানে মালামাল বহন করার সুবিধা থাকবে। এ ছাড়া নতুন মডেলের এই গাড়ির বাইরের অংশেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।