এবার রাবিশ বললেন মার্কিন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলবার রস
উইলবার রস

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিনা ল্যাগার্দে ও অন্য কর্মকর্তাদের রাবিশ বলেছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস। কারণ, বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র শুল্ক আরোপসহ যে সুরক্ষা ব্যবস্থা নিতে চাচ্ছে, সেটির বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন আইএমএফের প্রধান।
ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস বলেছেন, ‘ইউরোপ, জাপান ও চীনের চেয়ে আমাদের সুরক্ষানীতি কম। এই তিন জায়গায় আমাদের বাণিজ্য ঘাটতি আছে। তাই তারা মুক্ত বাণিজ্যের কথা বলে। কিন্তু তারাই আবার সুরক্ষানীতি চর্চা করে। আমরা যখনই নিজেদের সমর্থনে ও ক্ষুদ্র বাধ্যবাধকতার বিরুদ্ধে কিছু করি, তখনই তারা এগুলো সংরক্ষণনীতি বলে। এটি রাবিশ।’
ওয়াশিংটনে চলতি সপ্তাহে আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে ক্রিস্টিনা ল্যাগার্দে এক বক্তব্যে বলেছিলেন, সংরক্ষণনীতির তরবারি বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলবে। তিনি এটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মনে করা হচ্ছে, আইএমএফ ও বিশ্বব্যাংকের বৈঠকে এটিই প্রধান ইস্যু হবে। অবশ্য এরই মধ্যে উইলবার রস ক্রিস্টিনাকে ‘রাবিশ’ বলে জল ঘোলা করলেন।