প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহক জরিপে ২০১৪ সালের শ্রেষ্ঠ এয়ারলাইন নির্বাচিত হয়েছে দুবাইভিত্তিক বহুজাতিক বিমান সংস্থা এমিরেটস। গ্রাহকদের মধ্যে পরিচালিত বার্ষিক জরিপের ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার পেয়েছে বিমান সংস্থাটি। ইউরোপের ই-কমার্স ভ্রমণ কোম্পানি ই-ড্রিম বিশ্বের ৯০ হাজার গ্রাহকের মধ্যে এ মতামত জরিপ পরিচালনা করে। ই-ড্রিম সাইটে বুকিংকারী গ্রাহকেরা সেরা এয়ারলাইন, সেরা বিনোদন, সেবা ব্যাগেজ ব্যবস্থাপনা, উড়োজাহাজের আধুনিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাদের পছন্দের এয়ারলাইনের পক্ষে মতামত দিয়েছে।
বিজ্ঞপ্তি