প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের কেবিন ক্রুর সংখ্যা এ মাসে ২০ হাজারে উন্নীত হয়েছে। এর মধ্যে বাংলাদেশসহ বিশ্বের ১৩৫টির বেশি জাতি ও ৫০টির অধিক ভাষাভাষী কেবিন ক্রু রয়েছেন। এমিরেটসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়া অব্যাহত থাকায় কেবিন ক্রুর সংখ্যাও ক্রমাগত বাড়ছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরে বিমান সংস্থাটির আরও পাঁচ হাজার কেবিন ক্রু নিয়োগের পরিকল্পনা আছে। এ প্রসঙ্গে এমিরেটসের সার্ভিস ডেলিভারি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টেরি ডেলি বলেন, ‘কেবিন ক্রুরা প্রতিনিয়ত আমাদের বিমান সংস্থার ভাবমূর্তি তুলে ধরছেন।’
বিজ্ঞপ্তি