এমিরেটসের বহরে নতুন উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনের বহরে ২০১৪ সালে ২৭টি নতুন উড়োজাহাজ যুক্ত হয়েছে। এর মধ্যে ১৩টি এয়ারবাস এ৩৮০ ও ১২টি বোয়িং ৭৭৭-৩০০ইআর রয়েছে। এর ফলে এই সংস্থার বহরে বর্তমানে সুপরিসর যাত্রীবাহী ও কার্গো উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল যথাক্রমে ২১৮ ও ১৪টি। আলোচ্য বছরে এমিরেটস সাড়ে চার কোটির বেশি যাত্রী ও ২১ লাখ টন মালামাল পরিবহন করেছে। প্রতি সপ্তাহে গড়ে ৩ হাজার ৫১৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এ ছাড়া আটটি নতুন গন্তব্যে উড্ডয়ন কার্যক্রম শুরু ও ফ্লাইট সংখ্যা ২০টিতে বৃদ্ধি করেছে।

বিজ্ঞপ্তি