এমিরেটসের বহরে শততম বোয়িং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর
উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইনের বহরে সম্প্রতি দুই ইঞ্জিনবিশিষ্ট বাণিজ্যিক উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ ইআর যোগ হয়েছে। এটি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের এভারেট কারখানায়। আর ইঞ্জিন সরবরাহ করেছে ওই দেশের বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই)। এমিরেটস বর্তমানে বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজের সাহায্যে বিশ্বব্যাপী ৭৭টি গন্তব্যে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে। এই বিমান সংস্থার বহরে ২০০৫ সালে প্রথম বোয়িং বিমান যুক্ত হয়। এমিরেটস এ ধরনের আরও ২০৪টি উড়োজাহাজ ক্রয়ের আদেশ দিয়েছে। এই উড়োজাহাজে এমিরেটস বর্তমানে দুবাই ও যুক্তরাষ্ট্রের হিউস্টনের মধ্যে সর্বোচ্চ ১৩ হাজার ১২০ কিলোমিটার দূরত্বে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক জানান, বোয়িংয়ের সাহায্যে তাঁরা এ পর্যন্ত ১০ কোটি ৮০ লাখের বেশি যাত্রী বহন করেছেন।
বিজ্ঞপ্তি